বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৯:২১ এএম আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:৪২ এএম ৪ বার পঠিত
বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বাগাতিপাড়ায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ ২৪ ঘন্টা
২৪ মে ২০২৬
রামিসাসহ সারাদেশে শিশু ও নারী ধর্ষণ, নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) সকালে উপজেলার বিহারকোল বাজার এলাকায় দ্রুত ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে বাগাতিপাড়া কিশোরী-কিশোর ও ভূমিহীন সংগঠন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা “ধর্ষণ ও নির্যাতনের সংস্কৃতি বন্ধ কর”, “ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তব্য দেন ভূমিহীন সংগঠনের কিশোরী সদস্য বিন্দু আক্তার ও কিশোর সদস্য তুহিন আহমেদ। তারা বলেন, সমাজ থেকে ধর্ষণ ও সহিংসতা বন্ধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। একইসঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। সংগঠন পর্যায় থেকে বক্তব্য দেন ভূমিহীন নেত্রী শিখা বেগম এবং ভূমিহীন আঞ্চলিক কমিটির সভাপতি জালাল উদ্দিন। তারা বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ অনেকাংশে কমে আসবে। এছাড়া শুভাকাঙ্ক্ষী হিসেবে বক্তব্য দেন উত্তম কুমার ভৌমিক ও ইদ্রিস আলী। “নিজেরা করি” পক্ষ থেকে উপস্থিত ছিলেন কর্মসূচি সংগঠক শাহমিস বিউটি এবং অঞ্চল সমন্বয়ক জাহাঙ্গীর আলম।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।