গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের নেতৃত্বের এডভোকেসি ও লবি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:২৫ পিএম আপডেট : ২৪ মে ২০২৬, ০২:১৬ পিএম ১৩ বার পঠিত
গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের নেতৃত্বের এডভোকেসি ও লবি প্রশিক্ষণ অনুষ্ঠিত

গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের নেতৃত্বের এডভোকেসি ও লবি প্রশিক্ষণ অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
বৃহস্পতিবার (১৪ মে) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড জার্মানীর সহযোগিতায় গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে দিনব্যাপী রক্ষাগোলা নেতৃত্বের সহিত বিভিন্ন স্থানীয় সম্পদ ও সামাজিক সুরক্ষা বেষ্টনীতে অভিগম্যতা বিষয়ক এডভোকেসি ও লবি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে ১৯টি রক্ষাগোলা সংগঠনের ৩৫ জন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের আলোচ্য বিষয়, “প্রয়োজনীয়তা, তত্ত্ব ও প্রয়োগ - এডভোকেসি ও লবি; ইস্যু চিহ্নিতকরণ - স্থানীয় সম্পদ ও সামাজিক সুরক্ষা বেষ্টনী; কৌশল নির্ধারণ ও পরিকল্পনা তৈরী; স্থানীয় সেবাদানকারীদের সাথে দরকষাকষির কৌশল; সমন্বিত পরিকল্পনা তৈরী।” প্রশিক্ষণটি সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম ও সৌমিক ডুমরী।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।