নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডির ফাইনাল অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ০৬ মে ২০২৬, ১০:২২ পিএম আপডেট : ৩১ মে ২০২৬, ০২:৩৬ পিএম ৩১ বার পঠিত
নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডির ফাইনাল অনুষ্ঠিত

নাটোরে নতুন কুঁড়ি স্পোর্টসের কাবাডির ফাইনাল অনুষ্ঠিত

সংবাদ ২৪ ঘন্টা
০৬ মে ২০২৬
নাটোর জেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বালক ও বালিকা বিভাগের কাবাডির ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উভয় বিভাগের ফাইনাল আজ বুধবার বিকেলে নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বালিকাদের ফাইনালে বাগাতিপাড়া উপজেলা দল ৪১-৩০ পয়েন্টের ব্যবধানে নাটোর সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগে গুরুদাসপুর উপজেলা দল ৩৮-২৮ পয়েন্টের ব্যবধানে বাগাতিপাড়া উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান এছামী জানান, কাবাডি প্রতিযোগিতায় বালক ও বালিকা উভয় বিভাগে জেলার আটটি দলের প্রতিটিতে ১২ জন করে খেলোয়াড়ের সমন্বয়ে দল গঠন করা হয়েছিল। চ্যাম্পিয়ন দলকে প্রাধান্য দিয়ে আটটি দলের যোগ্য খেলোয়াড়দের সমন্বয়ে ১২ সদস্যের জেলা দল গঠন করা হবে। জেলা দল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।