সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাটোরে জেন্ডার ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৩৪ পিএম আপডেট : ২৪ মে ২০২৬, ০২:১৬ পিএম ১৬ বার পঠিত
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাটোরে জেন্ডার ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নাটোরে জেন্ডার ও জলবায়ু সচেতনতা বৃদ্ধি

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
নাটোরে জেন্ডার, গণতন্ত্র জলবায়ু বিষয়ে স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্ত ও পরিবারের সদস্যদের ‘সংবেদনশীলতা তৈরি’ বিষয়ক সচেতনতা মূলক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যার আগে শহরতলীর রামাইগাছি এলাকায় এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর সদরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী । খান ফাউন্ডেশনের বাস্তবায়নে ও আলো সংস্থার সহযোগিতায় ‘ভয়েস ফর চেঞ্জ’ প্রকল্পের আওতায় সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি) গ্লোবাল অ্যাফেয়ার্স অফ কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন আর্থিক সহযোগিতা এবং নাগরিকতা জিএফএ কারিগরি সহযোগিতায় ব্যাতিক্রমি এ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মাহতাব আলী, আলো সংস্থার নির্বাহী পরিচালক শামিমা লাইজু নীলা, এ প্রকল্পের অফিসার শাহিনা লাইজু, প্রেস ক্লাবের সভ-সভাপতি সুফি সান্টু ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক সাংকৃতিক সংগঠন ভোলামন বাউল সংঘের নেতৃবৃন্দ। উল্লেখ্য এ প্রকল্পটি সাধারণত সামাজিক উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা, নারী অধিকার ও ক্ষমতায়ন বাল্যবিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন বন্ধ এবং নারীদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণে উৎসাহিত করা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।