শাপলা চত্বর হত্যাকাণ্ড: গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি-বাবু-রুপাকে

সংবাদ ২৪ ঘন্টা ডেস্ক : প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:০৭ পিএম আপডেট : ০২ জুন ২০২৬, ১২:৩৯ পিএম ৩৪ বার পঠিত
শাপলা চত্বর হত্যাকাণ্ড: গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি-বাবু-রুপাকে

শাপলা চত্বর হত্যাকাণ্ড: গ্রেপ্তার দেখানো হলো দীপু মনি-বাবু-রুপাকে

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। হাজিরের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৭ মে তাদের হাজির করতে বলা হয়েছিল। আগামী ৭ জুন এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন ধার্য আছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমেদ, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম প্রমুখ এই মামলার আসামি। ২০১৩ সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে এখন পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে ৫৮ জন হত্যার শিকার হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এই ৫৮ জনের পরিচয় তারা শনাক্ত করতে পেরেছেন। তথ্যসূত্র: বাংলানিউজ

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।