চাঞ্চল্যকর ঘটনা

শিবগঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামীর আত্মহত্যা

দেশজুরে প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পিএম ১৪ বার পঠিত
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামীর আত্মহত্যা

শিবগঞ্জে স্ত্রীকে হত্যা, স্বামীর আত্মহত্যা

সংবাদ ২৪ ঘন্টা
০৪ সেপ্টে ২০২৬
শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন স্বামী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মনোয়ারা বেগম (৬০) ও তার স্বামী মফিজুল হক (৭৫)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মনোয়ারা বেগম ও মফিজুল হকের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তিনি ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ফাঁসিতে আত্মহত্যা করেন। এদিকে, মফিজুল হকের ছেলের বউ শাপলা বেগম দাওয়াত শেষে বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে শাশুড়ি মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে মনোয়ারাকে মৃত এবং মফিজুল হককে ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিশুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংবাদ পেয়ে ঘটনাস্থলে সংগীয় ফোর্স নিয়ে এসেছি।ঘটনার তদন্ত চলছে এবং লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।