আরএমপি বোয়ালিয়া জোনের এসি মোস্তফা কামালের ঈদ শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৭:৫৫ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৮:৩৩ পিএম ৫ বার পঠিত
আরএমপি বোয়ালিয়া জোনের এসি মোস্তফা কামালের ঈদ শুভেচ্ছা

আরএমপি বোয়ালিয়া জোনের এসি মোস্তফা কামালের ঈদ শুভেচ্ছা

সংবাদ ২৪ ঘন্টা
২৫ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জনাব মোঃ মোস্তফা কামাল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে হবে। ধনী-দরিদ্র, আপামর জনসাধারণের জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। "আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সর্বদা তৎপর রয়েছে। পবিত্র এই আনন্দের দিনগুলো যেন সবাই নির্বিঘ্নে ও নিরাপদে উদযাপন করতে পারেন, সেজন্য বোয়ালিয়া জোনসহ পুরো মহানগরীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। "তিনি আরও বলেন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। যেকোনো জরুরি প্রয়োজনে বা আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করার জন্য তিনি নগরবাসীকে আহ্বান জানান। পরিশেষে তিনি বোয়ালিয়া জোনের সর্বস্তরের জনগণ ও দেশবাসীর সুখ, শান্তি, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। ঈদ মোবারক!

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।