ঈদুল আজহার শুভেচ্ছা ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার অঙ্গীকার শাকিলের

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৮:২০ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৯:৩২ পিএম ৫ বার পঠিত
ঈদুল আজহার শুভেচ্ছা ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার অঙ্গীকার শাকিলের

ঈদুল আজহার শুভেচ্ছা ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ার অঙ্গীকার শাকিলের

সংবাদ ২৪ ঘন্টা
২৫ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. শাকিলুর রহমান শাকিল। ​রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পরিচালক এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক জীবন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। আসুন, ঈদুল আজহার ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করে মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করি।” ​ঈদের আনন্দের পাশাপাশি ওয়ার্ডের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এই তরুণ সমাজসেবক। ১৫নং ওয়ার্ডকে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি সাধারণ জনগণের প্রতি কিছু ‘পরিচ্ছন্নতা অঙ্গীকার’ (Cleanliness Commitment) মেনে চলার আহ্বান জানান। এর মধ্যে রয়েছে: নির্দিষ্ট স্থানে কোরবানি সম্পন্ন করা। ​কোরবানির পর রক্ত ও ময়লা দ্রুত ধুয়ে ফেলা। ​বর্জ্য নির্ধারিত ব্যাগে সংরক্ষণ করা ও সিটি কর্পোরেশনের গাড়ি ব্যবহার করা। ​ড্রেনে কোনো ধরনের বর্জ্য না ফেলা। একই সাথে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান শাকিল ১৫নং ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নে তার সুনির্দিষ্ট ৫টি অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তার ঘোষিত অঙ্গীকারগুলো হলো— উন্নত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা; আধুনিক স্ট্রিট লাইট ও পরিচ্ছন্ন ওয়ার্ড গড়ে তোলা; শিক্ষা, স্বাস্থ্য ও যুব সমাজের উন্নয়ন; পরিবেশবান্ধব ও সবুজ ওয়ার্ড তৈরি এবং সবার জন্য সমান সেবা ও নিরাপদ ওয়ার্ড নিশ্চিত করা। ​তিনি ওয়ার্ডবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে সচেতনতার সাথে এবং পরিচ্ছন্ন পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের অনুরোধ জানিয়েছেন।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।