তানোরের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক আলী : সফল উদ্যোক্তা, সংগঠক ও সমাজসেবক

সোহানুল হক পারভেজ প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:০০ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৩:১৫ পিএম ৬ বার পঠিত
তানোরের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক আলী : সফল উদ্যোক্তা, সংগঠক ও সমাজসেবক

তানোরের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক আলী : সফল উদ্যোক্তা, সংগঠক ও সমাজসেবক

সংবাদ ২৪ ঘন্টা
২৫ মে ২০২৬
রাজশাহীর তানোর উপজেলার কুটিপাড়া গ্রামের কৃতি সন্তান আলহাজ্ব মোহাম্মদ ইসহাক আলী আজ ব্যবসা, সমাজসেবা ও ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে একজন সুপরিচিত নাম। তিনি মরহুম আলহাজ্ব আক্কাস আলীর সুযোগ্য সন্তান। সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে তিনি দীর্ঘদিন ধরে রাজশাহীর ব্যবসায়িক ও সামাজিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।তিনি রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্টে অবস্থিত সুপরিচিত ব্যবসা প্রতিষ্ঠান আল ফুরকান আতর হাউজ ও এরাবিয়ান কালেকশন-এর স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানে আতর, সুরমা, তসবিহ, নামাজের সামগ্রী, পাঞ্জাবি ও বিভিন্ন ইসলামী অনুষঙ্গের মানসম্মত পণ্য পাওয়া যায়। ইসলামী সংস্কৃতি ও ঐতিহ্যকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী জলিল বিশ্বাস মার্কেটের সম্মানিত সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও ছাত্রজীবনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তানোর উপজেলা শাখার সভাপতির দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন।বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিভাগ সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর বোয়ালিয়া মডেল থানার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসার পাশাপাশি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। স্থানীয়দের মতে, আলহাজ্ব মোহাম্মদ ইসহাক আলী একজন সৎ, পরিশ্রমী ও জনপ্রিয় ব্যক্তি। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তানোর উপজেলার গর্ব এই সফল উদ্যোক্তার কর্মময় জীবন তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।